লুমিয়া ৮৩০ বিক্রি শুরু চলতি সপ্তাহে
ক্রেতাদের হাতে সঠিক ছবির প্রযুক্তি তুলে দেয়ার প্রত্যয়ে লুমিয়া ৮৩০ এ সপ্তাহেই বাজারে আসছে। হালকা ধাতু ও পলিকার্বনেটে তৈরি লুমিয়া ৮৩০ বেশ পাতলা। এতে আছে ১০ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা, উন্নত রেকর্ডিং সুবিধা, এ পর্যন্ত আবিস্কৃত সবচেয়ে পাতলা ওআইএস। রাত কিম্বা দিন যে কোন সময়েই এ ফোন দিয়ে অনেক বেশি সূক্ষ্ম অতি তীক্ষ্ন ছবি তোলা যাবে।
লুমিয়া ৮৩০ এ তোলা ছবি, রেকর্ড করা ভিডিও অনান্যদের সাথে শেয়ার করার জন্যে উইন্ডোজ ফোন স্টোর থেকে ইনস্টাগ্রাম, ভিমিও অথবা ভাইন ডাউনলোড করে নেয়া যাবে। এর সাথে ফ্রি ১৫ গিগাবাইট ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজের সুবিধা আছে যা থেকে নিজস্ব কনটেন্ট থেকে নিরাপদ লিঙ্ক শেয়ার করা যায়। ওয়ানড্রাইভ শুধু যে ছবি আর ভিডিও’র কাজে লাগে তা নয়, বরং তা আরো অনেক কিছু করে। সব উইন্ডোজ ফোনের মতো লুমিয়া ৮৩০ তেও মাইক্রোসফট অফিস দেয়া আছে। ফলে এই ফোনে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ সব ধরণের ডকুমেন্ট তৈরি বা সম্পাদনা করা যায়, আর তা সংরক্ষণ করা যায় ওয়ানড্রাইভে। যে কোন স্থান থেকেই ওয়ানড্রাইভে কাজ করা যায়।
লুমিয়া ৮৩০ - তারবিহীন চার্জ
বিশ্ববাজারে বিক্রি শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের বাজারে দেখা মিলতে পারে নকিয়ার এই সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোনের।
ছবি: নকিয়া
4:19 AM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment