প্রভাবশালী ম্যাগাজিন ফর্বেস বলছে আইফোন ৬ এর প্রতিদ্বন্দ্বি। বিশ্লেষকদের মতে এ হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্যাবলেটের জন্য গুগলের প্রমিত ফোন। তবে এতোসব রটনা যে ডিভাইস নিয়ে তার কিন্তু এখন পর্যন্ত বাস্তব অস্তিত্ব নেই। মানে অফিসিয়ালী নেই।
মোটোরোলার উচ্চ প্রযুক্তির ফোন নেক্সাস ৬ এই অক্টোবরের মাঝামাঝি সময়ে অবমুক্ত হবে এমনটাই প্রত্যাশা সবার। আর সেই কাঙ্খিত ফোনের বিস্তারিত তথ্য নিয়ে এখন ওয়েব জুড়ে চলছে নানা গুজব। এ জাতীয় সর্বশেষ প্রতিবেদনে এর হোমস্ক্রীন কেমন হবে সে বিষয়ে নানা খবর দেয়া হয়েছে। প্রতিবেদনের সাথে দেয়া ছবি থেকে বোঝা যাচ্ছে যে, নেক্সাস ৬ এর আইকনগুলি অনেক বেশি স্পষ্ট থাকবে আর এতে থাকছে গুগল ড্রাইভের জন্যে সম্পূর্ণ নতুন ফোল্ডার ও এডিটিংএর জন্যে বেশ কয়েকটি অ্যাপস্। গুগল ও প্লে ফোল্ডারগুলো সমন্বিত হবে এই ফোনে। এর আগে নেক্সাস ৬ এর যে বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছিল এবারের গুজব তাকে সঠিক বলে স্বীকৃতি দিচ্ছে। এ ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৫ এসওসি, এর ডিসপ্লে হবে অতিউজ্জ্বল ৪৯৬ পিপিআই সহ ৫.৯ ইঞ্চি, ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল, আর সামনের দিকে মুখ করে থাকবে এর স্টেরিও স্পিকার। মোটোরোলা টার্বো চার্জারে চলবে এই হ্যান্ডসেট। ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী, অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ এই ফোনটি বাজারে আসতে পারে মাঝারী মূল্যমানের ডিভাইস শ্রেণীতে।
8:00 AM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment