Wednesday, October 1, 2014

আসছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম

আসছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম
আসছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম



স্যামসাং ইন্ডিয়ার বাজারে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম নিয়ে আসার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ভিয়েতনামের একটি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ পেয়েছে। চলতি অক্টোবরের যে কোন সময়ে স্যামসাং মাঝারী মূল্যের জনপ্রিয় গ্যালাক্সি গ্র্যান্ড সিরিজের পরবর্তী এই সংস্করণের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচয় ঘটাতে যাচ্ছে।

গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম-ই হবে স্যামসাং এর ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরার প্রথম স্মার্টফোন। তবে নিঃসন্দেহে এটি একই বৈশিষ্ট্যের শেষ ফোন হবে না। কারণ স্যামসাং তার পরবর্তী আলফা সিরিজের গ্যালাক্সি এ তেও রাখছে ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। বিজ্ঞাপনে স্যামসাং তার এ বৈশিষ্ট্যের নাম দিয়েছে ‘গ্রুপফি’। একটি বড়সড় গ্রুপকে নিয়ে এ ক্যামেরা দিয়ে সহজেই সেলফি তোলা যাবে বলেই এই গুনকে বলা হচ্ছে ‘গ্রুপফি’। এই বিশেষগুনের কৃতিত্ব দিতে হবে ফোনটির সামনের দিকে মুখ করা ক্যামেরার ৮৫ ডিগ্রী বিস্তৃত লেন্সকে।

গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম-এ আছে ৫ ইঞ্চি ডিসপ্লে, কোয়াড-কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ডুয়াল সিম, ২৬০০ এমএএইচ ব্যাটারী। এটি চালাবে অ্যান্ড্রয়েড ৪.৪ । এটি পাওয়া যাবে সাদা ও ধূসর রঙে।

ইন্ডিয়ায় জন্যে ফোনটির মূল্য ধরা হয়েছে ১৫,৪৯৯ রুপি বা প্রায় ২৫০ ডলার।

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad