Thursday, September 18, 2014

মোবাইল অপারেটরদের সম্পর্কে অভিযোগ শুনবে বিটিআরসি

সম্প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন(বিটিআরসি) -এর মিডিয়া ও পাবলিকেশনস পরিচালক জনাব জাকির হোসেন খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘গ্রাহকদের আরো উন্নততর টেলিকম সেবা দেয়ার জন্যে আমরা একটি অ্যাপ্লিকেশন তৈরি করছি। এটি গ্রাহদের কাছে সিটিও (কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন)-এর ৫৪তম বার্ষিক সম্মেলনের আগেই পৌঁছে যাবে।’ 

মোবাইল অপারেটরদের সেবার মান সম্পর্কিত অভিযোগ জানাতে অ্যাপ তৈরি করছে বিটিআরসি
মোবাইল অপারেটরদের সেবার মান সম্পর্কিত অভিযোগ জানাতে অ্যাপ তৈরি করছে বিটিআরসি
আগামী ৮-১২সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিও’র ৫৪ তম বার্ষিক সম্মেলন। আর এই সম্মেলনকে সামনে রেখে বিটিআরসি মোবাইল অপারেটরদের সেবার মান সম্পর্কিত অভিযোগ জানাতে গ্রাহকদের জন্যে একটি অ্যাপ তৈরি করছে। দেশে এ ধরনের অ্যাপ তৈরির উদ্যোগ এটাই প্রথম। আশা করা হচ্ছে আগামী কাল সম্মেলন শুরুর আগেই তা মোবাইল গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই এটি অভিযোগ গ্রহন শুরু করবে। মোবাইল অ্যাপ্লিকেশন ও তাদের ওয়েবসাইটের সাথে সম্পূর্ণ সমন্বয় করতে আরো কয়েকদিন লাগবে। এমনটিই জানাচ্ছে বিটিআরসি। অ্যাপটি চলবে মূলতঃ অ্যান্ড্রয়েড প্লাটফরমে। গুগল প্লে ও অন্যান্য অ্যান্ড্রয়েড স্টোর থেকে তা সংগ্রহ করা যাবে। 

গত রোববার অ্যাপ্লিকেশনটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমসিসি তাদের ড্রাফট্ অ্যাপটি বিটিআরসি’র কাছে হস্তান্তর করেছে। যদিও গত জানুয়ারীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর তৈরি অ্যান্ড্রয়েড অ্যাপটি ছিল কোন সরকারী প্রতিষ্ঠানের তৈরি প্রথম অ্যাপ। এমসিসি সরকারের ১০০ অ্যাপ প্রকল্পের আওতায় মোবাইল সেবার অভিযোগ জানানোর অ্যাপটি কিন্তু প্রথমে তৈরি করে নি। গত আগস্টে তৈরি তাদের প্রথম অ্যাপটি ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। তবে এখনো সেটির উদ্বোধন হয় নি। বিটিআরসি’র অ্যাপে তাদের ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য, রূপরেখা, অর্জনসহ অন্যান্য তথ্য সংযুক্ত থাকবে। 

কিছুদিন আগে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস গ্রাহকদের অভিযোগ সম্পর্কে মোবাইলফোন অপারেটরদের উদাসীনতার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন। মনে করা হচ্ছে সরকারী সেবা প্রান্তিক গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার ও তার মান নিশ্চিত করার বিটিআরসি’র এই উদ্যোগ সেই অসন্তোষের প্রেক্ষিতে নেয়া অন্যতম পদক্ষেপ। 

সূত্র: ঢাকা ট্রিবিউন

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad