Thursday, September 18, 2014

বাংলাদেশে যাত্রা শুরু করলো অপ্পো, দুই বছরের ওয়ারেন্টি সকল হ্যান্ডসেটে

অধিকাংশ ক্রেতার আশা ছিল আরও একটি সাশ্রয়ী স্মার্টফোন ব্যান্ডের। তাতে হয়তো প্রতিযোগিতা আরও জমে উঠতো ইতিমধ্যেই জমজমাট সাশ্রয়ী স্থানীয় স্মার্টফোনের বাজারে। স্বল্প সময়ে প্রায় গোটা দুনিয়ায় সাড়া জাগানো নির্মাতা অপ্পো সেই ইঁদুর দৌঁডে যে সামিল হচ্ছে না তা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার। দামের মাধ্যমে নয়, মানসম্মত পণ্য দিয়েই বাজারে নিজেদের জায়গা করে নিতে চায় এই স্মার্টফোন ব্র্যান্ড। অন্তত সেই কথাই বলছে অতি উচ্চ মূল্য ও প্রায় সমানুপাতিক উচ্চপ্রযুক্তির পণ্যসম্ভার। একটি দু’টি নয়, এক সাথে সাত সাতটি ফোন নিয়ে অপ্পোর আবির্ভাব ঘটলো ঢাকার অভিজাত মার্কেট বসুন্ধরা সিটির লেভেল ওয়ানের ২টি দোকানে। অপ্পোর আকর্ষণীয় নামের ফোনগুলির মধ্যে অপ্পো এনআই মিনি ৩৬,০০০টাকা,ফাইন্ড সেভেনএ৪১,০০০টাকা, ফাইন্ড সেভেন ৪৯,৯০০ টাকা, আরওয়ানকে ৩২,০০০টাকা, নিও থ্রি ১৪৮০০ টাকা। অপ্পো তাদের নতুন ফোনসেটগুলোকে স্মার্টফোনের নতুন জগত বলে দাবী করছে। 

বাংলাদেশে যাত্রা শুরু করলো অপ্পো
বাংলাদেশে যাত্রা শুরু করলো অপ্পো


অপ্পো তাদের হ্যান্ডসেটে ২ বছরের এবং অ্যাক্সেসরিজের জন্যে ৬ মাসের ওয়ারেন্টি দিবে যদিও বাংলাদেশের প্রথম ভাগ্যবান ২৫০০ অপ্পো ক্রেতা অ্যাক্সেসরিজের জন্যে ১২ মাসের ওয়ারেন্টি পাবেন। পরবর্বীতে বসুন্ধরাসিটির লেভেল ৬, ইষ্টার্ণপ্লাজাসহ অন্যান্য মার্কেটের বেশ কিছু দোকানে অপ্পোর ফোন পাওয়া যাবে।

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad