গ্যালাক্সি নোট এজ
গত দেড় বছর ধরে নানা রটনার পরে স্যামসাং তার বাঁকানো ডিসপ্লের প্রথম স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা করলো। অবশেষে ডান পাশ মুড়ে দেয়া ডিসপ্লেসহ সেই ফোন গ্যালাক্সি নোট এজ নামে আসছে শরতে বাজারে আসতে পারে বলে গত বুধবার কোম্পানিটি ঘোষনা দিয়েছে।
গ্যালাক্সি নোট এজ প্রকৃত অর্থে একটি নোট ৪। কারণ নোট ৪ প্রিভিউতে উল্লেখ করা সবগুলি হার্ডওয়্যার ও সফট্ওয়্যার এতে থাকছে। প্রাথমিক পার্থক্যটা দেখা যাচ্ছে শুধুমাত্র এর ৫.৬ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস বেন্ট ডিসপ্লেতে। এখানে প্লাস বলতে বোঝানো হচ্ছে কোয়াড এইচডি’র সাথে বাঁকানো পাশের জন্য অতিরিক্ত ১৬০ সারি পিক্সেলকে। এটি নোট ৪ থেকে ৩.৮ মিমি চওড়া এবং ২.২ মিমি ছোট। এর ৩০০০ এমএএইচ ব্যাটারিটি আকারে ছোট।
স্যামসাং নিশ্চিত করেছে যে, ফোনটির বাহ্যিক চেহারাতেই শুধু পরিবর্তন আসছে তা নয়, ব্যবহারের সুবিধার্থে এর সাথে যোগ হবে নানান কিছু। এই একটি যন্ত্র দিয়েই অনেক ধরণের কাজ সারা যাবে। ডেভেলপাররা এসডিকে ব্যবহার করে নিত্যনতুন অ্যাপস তৈরী শুরু করলেই ক্রমাগত আরো বেশি কাজে ব্যবহারের উপযোগী হবে নোট এজ। তবে এই সুবিধাগুলি ব্যবহার করতে পারবেন কেবলমাত্র ডানহাতিরা কারণ এর ডিসপ্লেটি ডানদিকেই বাঁকানো থাকবে। এ বিষয়ে স্যামসাং-এর ভাষ্য যে, বাহাতিরা ফোনটিকে উল্টে নিয়ে ব্যবহার করলেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। যুক্তি হিসেবে সমাধানটি মন্দ না হলেও ব্যবহারগত দিকে বাহাতিদের জন্য এটি ব্যবহার সমস্যা হিসেবেই রয়ে যাবে কারণ ‘হোম বাটন’ ব্যবহারের ক্ষেত্রে কিম্বা ফোন করতে চাইলে তাদেরকে নিশ্চিত অসুবিধায়ই পড়তে হবে। তবুও নিঃসন্দেহে বলা যায় চেহারার নতুনত্বের কারণে গ্যালাক্সি নোট এজ তার সৌন্দর্যে মুগ্ধ করবে অনেককে।
গ্যালাক্সি নোট এজ পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন
10:54 PM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment