Friday, September 19, 2014

আসছে নকিয়া লুমিয়া অ্যান্ড্রয়েড!

জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ইভলিক্স-এর তথ্য অনুসারে নকিয়া লুমিয়া সিরিজে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অপর এক সূত্রের মতে নকিয়া লুমিয়া ৮৩০ হতে যাচ্ছে এই প্রথম লুমিয়া সিরিজ ফোন যা আসবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে। 'নকিয়া বাই মাইক্রোসফট' ব্র্যান্ডের আওতায় এ ফোন বাজারে আসবে বলে জানা যায়। 

সম্ভাব্য নকিয়া অ্যান্ড্রয়েড ফোন: লুমিয়া ৮৩০
সম্ভাব্য নকিয়া অ্যান্ড্রয়েড ফোন: লুমিয়া ৮৩০


ফিচারফোনে একাধিপত্যের পরও স্মার্টফোনে ক্রমশ ধুঁকতে থাকা নকিয়া গত বছর প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডচালিত নকিয়া এক্স সিরিজ বাজারে আনে। তবে তুমুল জনপ্রিয় গুগল অ্যান্ড্রয়েড-এর বদলে নকিয়া এক্স সিরিজ বাজারে আসে এওএসপি অপারেটিং সিস্টেম নিয়ে, যা কিনা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মুক্ত সংস্করণ। সঙ্গত কারণেই এই সিরিজের ফোন‌গুলোতে ছিলনা গুগলের প্লে স্টোরস‌হ বিভিন্ন জনপ্রিয় গুগল সার্ভিস। তবে এবার মাইক্রোসফটের অধীনেনকিয়া প্রায় অবিশ্বাস্যভাবেই তাদের প্রতিদ্বন্দ্বি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে বাজারে আনতে যাচ্ছে ফ্ল্যাগশিপ লুমিয়া সিরিজের কোন ফোন। ফলে, রটনা সত্যি হলে নকিয়া লুমিয়া ফোনেই পাওয়া যাবে গুগল প্লে স্টোর স‌হ সকল গুগল সার্ভিস - প্রথমবারের মতো।

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad