উবুন্টুতে অ্যান্ড্রয়েড অ্যাপ
অ্যাপ রানটাইম ফর ক্রোম বা এআরসি গুগলের তৈরি একটি সফটওয়্যার। এটির সাহায্যে ক্রোম ওএস ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ্স কাজ করবে। আর কানাডার একজন হ্যাকার এই এআরসি'র একটি নতুন সংস্করণ তৈরী করতে সক্ষম হয়েছেন যার ফলে শুধু ক্রোম ওএস নয়, বহুল প্রচলিত উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপস। মূলত: ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকশন হিসেবে ব্যবহার হবে অ্যান্ড্রয়েড অ্যাপস। ক্রোম ব্রাউজারের ৩৭ কিংবা পরবর্তী সংস্করণ ব্যবহারে এই সুবিধা পাওয়া যাবে। তবে সকল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিন্তু এখনই ব্যবহার করা যাবে না পিসিতে। প্রতিটি অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রোমওএস এপিকে নামক অ্যাপ্লিকেশন দিয়ে ব্রাউজারে ব্যবহার উপযোগী করে নিতে হবে প্রথমে। তবে এই প্রকল্প এখন পর্যন্ত পরিণত বা stable নয়, তাই সবসময় প্রত্যাশিত আচরণ নাও পেতে পারেন ব্যবহারকারী।
পিসি কিংবা ম্যাকে অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটলের সুবিধা ছাড়াও, অ্যাপ্লিকেশন নির্মাতারা এখন এমুলেটর কিংবা অ্যান্ড্রয়েড ফোন ছাড়াই তাদের অ্যাপ্লিকেশন পরীক্ষা-নিরিক্ষা ও উন্নয়ন করতে পারবেন ক্রোম ব্রাউজারে।
ক্রোমওএস এপিকে - প্রকল্প
10:35 AM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment