নকিয়া লুমিয়া ৫৩০ পেতে আপনাকে এখন খরচ করতে হবে মাত্র ৯৯৯০ টাকা। দশ হাজার টাকা মূল্যমানের নিচে প্রথম লুমিয়া সিরিজ ফোন হতে যাচ্ছে নকিয়া লুমিয়া ৫৩০। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি ফোন অনলাইনে কেনার মাধ্যমে পাওয়া যাবে ৩০০ টাকা ডিসকাউন্ট এবং ফ্রি ব্যাক কভার।
এই সেপ্টেম্বরেই বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে নকিয়া লুমিয়া ৫৩০ ডুয়েল সিম। সর্বাধুনিক উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমে চালিত ৪ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে রয়েছে কোয়াড কোর প্রসেসর, চার গিগাবাইট রম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫১২ মেগাবাইট র্যাম। সেই সাথে থাকছে এফ রেডিও, ইন্টারনেট, অডিও এবং ভিডিও প্লেয়ার ব্যবহারের সুযোগ।
বাংলাদেশের ক্রেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে অনান্য কোম্পানির ফোনের তুলনায় নকিয়ার স্মার্টফোনের মূল্য অতিরিক্ত হওয়ার একটি অভিযোগ ছিল। এবার বোধহয় নকিয়া বাংলাদেশ ক্রেতা সাধারণের সে অভিযোগ আমলে নিয়েছে। লুমিয়া ৫৩০ এর মূল্য তারই প্রমাণ। উল্লেখ্য, লুমিয়া ৫৩০ এর পূর্ববর্তী লুমিয়া ৫২৫ এর বর্তমান বাজারমূল্য ১২৫০০টাকা।
10:43 PM
Sakif Mahmud Reshad
Posted in:
0 comments:
Post a Comment