Friday, September 19, 2014

স্যামসাং-এর মুনাফায় বিরাট ধ্বস

পৃথিবীর সবচেয়ে বড় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস বছরের প্রথমার্ধের শেষে তাদের লাভের পরিমান 'তেমন সন্তোষজনক হবে না' বলে শঙ্কা প্রকাশ করেছে। প্রধান বাণিজ্যিক কর্মকর্তা লি স্যাং হুনের এই বক্তব্যকে স্বয়ং কোম্পানিটি স্বীকার করে নিয়েছে বলে জানায় উত্তর কোরিয়ার প্রচার মাধ্যম। 

স্যামসাং দ্বিতীয় প্রান্তিকের(এপ্রিল-জুন) সম্ভাব্য লাভের হিসেব করেছিল ৮.৪ ট্রিলিয়ন ওয়ান বা ৮.২ বিলিয়ন ডলার কিন্তু তাদের প্রকৃত মুনাফা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭.৯৯ ওয়ান-এ। উল্লেখ্য, বিগত ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে স্যামসাং রেকর্ড ১০.২ ট্রিলিয়ন ওয়ান মুনাফা অর্জনে সক্ষম হয়। 

অ্যাপলের আইফোন ও সস্তা চাইনীজ ফোনের বাজার বৃদ্ধির কারণে স্যামসাং মোবাইল হ্যান্ডসেট ব্যবসায় এমন লোকসান গুনল। কেটিবি ইনভেষ্টমেন্ট এন্ড সিকিউরিটিস -এর একজন বিশ্লেষক জিন সাং হে’র ভাষায় ‘স্যামসাং-এর স্মার্টফোন বিক্রির পরিমান বিপুল পরিমাণে কমে যাওয়ায় কোম্পানিটির এমন লোকসান হয়েছে।’ বিগত বছরের একই সময়ের চেয়ে প্রায় এক কোটি কমে মোবাইল ফোন বিক্রয়ের পরিমাণ নেমে আসে ৭.৮ কোটিতে। তবে মোবাইল হ্যান্ডসেটের মুনাফায় অতিরিক্ত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে ইতিমধ্যেই মেমরি চিপ ও উচ্চপ্রযুক্তির টেলিভিশন নির্মাণে মনোযোগী হয়েছে স্যামসাং। 

মোবাইলের পর এবার উচ্চ প্রযুক্তির টেলিভিশনে নিজের অবস্থান সংহত করতে চায় স্যামসাং
মোবাইলের পর এবার উচ্চ প্রযুক্তির টেলিভিশনে নিজের অবস্থান সংহত করতে চায় স্যামসাং


গত বছর সারা পৃথিবীতে প্রতি তিনটি বিক্রিত স্মার্টফোনের মধ্যে একটি ছিল স্যামসাংয়ের তৈরি, অথচ এ বছর চাইনীজ প্রতিদ্বন্দ্বীরা স্যামসাং-এর বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। চাইনিজ ফোন কোম্পানি শিআওমি(Xiaomi) ২০১৫ নাগাদ তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা এবছরের চেয়ে পাঁচগুন অধিক অর্থাৎ ‌১০ কোটিতে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছে, যা প্রায় নিশ্চিতভাবেই স্যামসাং-এর উদ্বেগের কারণ হতে পারে।

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad