Thursday, September 25, 2014

রেকর্ড দামে বাজারে আসছে নোট ৪, আগামীকাল থেকে প্রিবুকিং

গ্যালাক্সি নোট প্রো ১২.২ গত এপ্রিলে বাজারে আসে ৭৯৯০০ টাকায়। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিতে গ্যালাক্সি নোট ৪ বাজারে আসতে যাচ্ছে ৮০০০০ টাকা মূল্যমানে। বাংলাদেশের ক্রেতাদের জন্যে স্যামসাং-এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৪ যৌথভাবে বাজারে আনছে স্যামসাং ও গ্রামীণফোন। গতকাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। তবে গ্যালাক্সি নোট ৪ হাতে পেতে আপনাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে ২০ অক্টোবর পর্যন্ত। তবে ক্রেতারা আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে স্যামসাং-এর ফ্ল্যাগশিপ বিক্রয় কেন্দ্র বা গ্রামীণফোন কাস্টমার কেয়ারে গিয়ে বুকিং দিতে পারবেন। 


গ্যালাক্সি নোট ৪ যৌথভাবে বাজারে আনছে স্যামসাং ও গ্রামীণফোন
গ্যালাক্সি নোট ৪ যৌথভাবে বাজারে আনছে স্যামসাং ও গ্রামীণফোন
এ ফোনের প্রকৃত মূল্য ৮০ হাজার টাকা । তবে গ্রামীণফোনের প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস গ্রাহকেরা এটি কিনতে পারবেন ৬৭ হাজার ৫০০ টাকায়। গ্রামীণফোন গ্রাহকেরা এছাড়াও আরো পাবেন ১২ মাসের কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ ও বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। নোট ৪ পাওয়া যাবে কালো, সাদা, তামাটে সোনালি ও গোলাপি - এই ৪টি আকর্ষণীয় রংয়ে। ধাতব আবরণের এ ফোনের ডিসপ্লে ৫.৭ ইঞ্চির সুপার এএমওএলইডি। ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৩.৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ এ ফোনে আরো রয়েছ ৩ গিগাবাইট র‌্যাম ও ইন্টারনাল ৩২ গিগাবাইট মেমোরি। এতে ব্যবহার করা হয়েছে ৮ কোরের এআরএম করটেক্স এ৫৭ এবং করটেক্স এ৫৩ প্রসেসর। বিশেষ ব্যাটারি যুক্ত হয়েছে এতে যা ৩০ মিনিটেই প্রথম ৫০% চার্জ নিয়ে নিতে পারবে। 

স্যামসাং-এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৪ এর বিষয়ে এতোসব তথ্য জানাতে সংবাদ সম্মেলতে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুং সু মুন, গ্রামীণফোনের হেড অফ স্ট্র্যাটেজি এবং প্রজেক্ট অফিস আরলেন্ড প্রেস্টগার্ড, স্যামসাং ইলেট্রনিক্স লি: এর মহাব্যবস্থাপক ইয়ং উ লি, স্যামসাং বাংলাদেশের মোবাইল প্রধান হাসান মেহেদী এবং গ্রামীণফোনের পরিচালক, বিপনন নেহাল আহমেদ। 

স্যামসাং গ্যালাক্সি নোট ৪ - প্রিবুকিং

0 comments:

Post a Comment

 
Design by Sakif Mahmud Reshad